শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

ছেলের ওষুধ কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় বাবার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে বেপরোয়া গতির নছিমনের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ২জন।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাজার টু চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৪৫)। তিনি একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার চরচেঙ্গা বাজার থেকে ওছখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। নাছির ওই অটোরিকশায় করে ছেলের জন্য ওষুধ কিনতে ওছখালী বাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়। যাত্রা পথে অটোরিকশা বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় পৌঁছে। তখন একটি শ্যালো ইঞ্জিলচালিত নছিমন অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে রিকশা দুমড়ে মুছড়ে যায়। নাছির সড়কে ছিটকে পড়ে মাথায়,হাতে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহত নাছিরের মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নছিমন জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আগনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত