শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় এক বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের আবুল হাসানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

আবুল হাসান ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার একটি ফার্মেসি রয়েছে।

জানা গেছে, চোরেরা বাড়ির ছাদে উঠে সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিল, চেকের পাতাসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান, তিনি ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা। প্রাথমিকভাবে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, বেলা বাড়ার সাথে অচেতন হয়ে পড়েন আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম বলেন, আমার ভাই আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন সকাল পর্যন্ত সুস্থ থাকলেও পরে অচেতন হয়ে পড়েন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সকালে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত