রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
সারাদেশ

ভালুকায় মানব কঙ্কালসহ যুবক আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় মানুষের কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে মাসুদ রানাকে আটক করে যৌথ বাহিনী।

আটককৃত মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তারা মেহেরাবাড়ী এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর স্থাপিত চেকপোস্টে তল্লাশির মুখে পড়েন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করেন। তখন দু’জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে।এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাসুদ রানাকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।

পরে তার ব্যাগ তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি ও অন্যান্য অস্থিসহ কঙ্কাল উদ্ধার করে উদ্ধার হওয়া কঙ্কাল ও আটক যুবককে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ কঙ্কাল বিক্রির জন্য ঢাকা যাওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত