শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

হত্যার পর দুই বছরের শিশুপুত্রকে ঘরের ভেতরে পুঁতে রাখেন বাবা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে দুই বছরের শিশুপুত্র আইয়ুব আলীকে শাবল দিয়ে আঘাত করে হত্যার পর নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে অভিযুক্ত বাবা নুরুল আমিনকে (৩০)স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।

বুধবার (১৯ জুন) দিনগত রাত ১১টার দিকে হালুয়াঘাট উপজেলার পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আটককৃত নুরুল আমিন উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে ।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। বুধবার বেলা ৩টার দিকে হঠাৎ করে তিনি স্ত্রী জেসমিনকে মারধর করেন এবং শিশু আইয়ুব আলীকে টেনে-হিঁচড়ে নিজ ঘরে নিয়ে যান। এরপর প্রায় চার ঘণ্টা কাউকে ঘরের কাছে যেতে দেননি। কেউ কাছে এলে তাদের মেরে ফেলার হুমকি দেন। এতে পরিবারের সদস্যরা পাশের বাড়িতে সরে যায়।

সন্ধ্যার পরও শিশুটির কোনো সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে শিশুটিকে খুঁজতে থাকেন। ঘরের এক কোণে মাটি খোঁড়া দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরক্ষণেই জানায় নিজের ছেলেকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন।

এমন স্বীকারোক্তির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা নুরুল আমিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, শিশুটির মাথা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘নুরুল আমিন এর আগেও তিনটি বিয়ে করেছিলেন। মানসিক সমস্যার কারণে আগের তিন স্ত্রীই তাঁকে ছেড়ে চলে যান। শেষ স্ত্রীকে নিয়ে তিনি আবার সংসার শুরু করেছিলেন। এ ঘরের একমাত্র সন্তান ছিল আইয়ুব। তাকেও নির্মমভাবে হত্যা করলেন।’

নুরুল আমিনের ভাবি আমেনা বেগম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। বিকেলে এসে দেখি সে দরজা বন্ধ করে ঘরে শুয়ে আছে। ভেবেছি হয়তো বাচ্চা ঘুমাচ্ছে। সন্ধ্যায় কোনো শব্দ না পেয়ে লোকজন নিয়ে ঘরে ঢুকি। তখন দেখি বাচ্চা নেই। পরে জানতে পারি, সে বাচ্চা ও দুটি ছাগল মেরে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে।’

এ ব্যাপারে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত বাবা নুরুল আমিনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত