শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

জুলাই সনদ ঘোষণার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, খাদিজা ইসলাম চায়নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

বক্তারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। এর মধ্য দিয়েই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

পরবর্তীতে আল বারাকা কমিউনিটি সেন্টারের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য বলে দাবী জানান।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত