শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বেনাপোলে দু‘দিনে ২৪ লাখ ৭৫ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু‘দিন অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ শিকদার (৩৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।

আটক প্রকাশ শিকদার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গায়ঘাটা থানার বনগাঁ চাঁদপাড়া গ্রামের পরিমল শিকদারের ছেলে।

বিজিবি জানান, বিজিবি‘র টহলদল সোমবার (১৬ জুন) ও মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, পাঁচপীরতলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যাল, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে সোমবার আটক করা হয় ভারতীয় মাদক চোরাকারবারীসহ ৭ লাখ ৫২ হাজার টাকার মালামাল ও মঙ্গলবার আটক করা হয় ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকার মালামাল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত