শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৬ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে কালাদরাপ ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুবদলের বহিষ্কৃত নেতা তারেকের ব্যক্তিগত কার্যালয় তার সহযোগিতায় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু লোকজনের সহযোগিতায় এ হামলার দায় চাপানো হয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের ওপর। এসময় অফিসের ভিতরে থাকা খালেদা জিয়া, তারেক রহমান ও শাহজাহান এমপির ছবি ভাঙচুর করে।

পরবর্তীতে এ ঘটনা স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যম’সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে। যার সাথে যুবদলের নেতাকর্মীদের কোনে সংশ্লিষ্টতা নেই। এ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার ও হামলায় জড়িত অনুপ্রবেশকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহের মিয়া, চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ হোসেন সাকিব, কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জুয়েল ও একই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ’সহ বিভিন্ন নেতাকর্মীরা।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত