শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

ছোট্ট শিশুকে গর্তে আটকে চিকিৎসা: পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা-শ্রমিক পরিবারের সাড়ে তিন বছরের সন্তান গোপাল সাঁওতালের পাশে দাঁড়িয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন। রোববার (১৫ জুন) জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিশু গোপাল ও তার পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চলতি মাস থেকে গোপালের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগী কল্যাণ সমিতি থেকে চিকিৎসাসংক্রান্ত সাহায্য এবং মৌলভীবাজার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও উপকরণ সরবরাহ করা হবে।

উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের সনচড়িয়া সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান গোপাল। মুরইছড়া চা-বাগানের স্কুলের টিলা এলাকায় একটি ঘরে থাকেন তাঁরা। জন্মের পর থেকে গোপাল স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না। তাই মা সনচড়িয়া ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করেছেন। সেই গোলাকার গর্তের ভিতর বুক পর্যন্ত গোপালকে ঢুকিয়ে রাখা হয়। সেই গর্তে দাঁড় করিয়ে সন্তানকে খাওয়ান, যত্ন করেন মা। না হলে সে ভাঁজ হয়ে পড়ে থাকে। মা সনচড়িয়া ঘরের কাজের পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন। বাবা অনিল সাঁওতাল চা-বাগানে কাজ করেন। অভাবের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাঁদের পক্ষে অসম্ভব।

Imported from WordPress: image-16.png

শিশুটির মা সনচড়িয়া সাঁওতাল জানান, সরকার থেকে ছেলের চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। সমাজসেবা কর্মকর্তারা তাঁদের উপজেলায় নিয়ে এ কথা বলেছেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, চলতি মাস থেকে শিশুটির প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া রোগী কল্যাণ সমিতি থেকে চিকিৎসা সংক্রান্ত সাহায্য এবং মৌলভীবাজার প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় চিকিৎসার উপকরণ সরবরাহ করা হবে বলে তিনি জানান।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত