শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০ জন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৬) বেলাব সদর ইউনিয়নের চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে। খবর পেয়ে দুপুরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১১ জুন) গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এসময় মারধরে তিনজন আহত হয়।

এই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী। এসময় রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষে চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬) নামের একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সাইফুলের মরদেহ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত ও একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত