শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নোয়াখালীতে ৮হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নগদ ৪১হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার নিজাম উদ্দিনের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.ইসমাইল হোসেন (২৩) উপজেলার চরমজিদ গ্রামের মহিউদ্দিনের ছেলে।

জানা যায়, ইসমাইল দীর্ঘদিন থেকে চট্টগ্রামের মাদককারবারি আবুল কালাম আজাদের থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামি নূপুরসহ যোগসাজশে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এবারও তারা চট্টগ্রাম থেকে নিজ জেলায় ইয়াবা নিয়ে আসার সময় নোয়াখালী ডিএনসি ইসমাইলকে গ্রেপ্তার করে। ওই সময় অপর মাদককারবারি নূপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি এজাহার দিয়েছেন। তবে মামলাটি তারাই তদন্ত করবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত