শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বগুড়ায় গরমে জনজীবন অতিষ্ঠ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। চলতি সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার (১০ জুন) বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের বেলাতেও স্বস্তি দিচ্ছে না।

গত কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বেড়েই চলেছে। দিনের বেলা রাস্তাঘাট ফাঁকা পড়ে থাকছে, সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না। গরমের সঙ্গে যোগ হয়েছে অস্বস্তিকর আর্দ্রতা। ঘরে-বাইরে একইভাবে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

বগুড়া শহরের নার্সারী মোড় এলাকার বাসিন্দা সোহেল রানা বলেন, ‘সকালে অফিস যেতে গিয়েই ঘামতে শুরু করি। রাস্তায় হাঁটতে কষ্ট হয়। রাতে ঘুমাতে গেলেও ঘাম আর গরমের কারণে আরাম পাওয়া যাচ্ছে না।’

জানা গেছে, তাপপ্রবাহের প্রভাবে সর্দি-কাশি, ডায়রিয়া, ডিহাইড্রেশনের মতো সমস্যাও বেড়েছে। জেলা হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। বর্ষার বৃষ্টিপাত শুরু না হওয়া পর্যন্ত গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।

এ অবস্থায় চিকিৎসকেরা সবাইকে প্রচুর পানি পান করা, সরাসরি রোদে কম বের হওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত