শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

দেশের উন্নয়নে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই-প্রফেসর মিঞা মোঃ নূরুল হক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইবতেদায়ী শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক।

১১ জুন (বুধবার) সকাল সাড়ে দশটায় শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসায় মতবিনিময় সভায় তিনি বলেন বিগত সরকার ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করেছে। কারন তারা জানত জাতিকে মূর্খ করতে পারলে শোষন ও শাসন করা সহজ হয়। তারা দেশকে কখনও ভালোবাসেনি, এসেছিলেন প্রতিশোধ নিতে। যার কারনে দেশের টাকা পাচার করেছে বিদেশে। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গোটা দেশকে ঠোঙ্গা করে দেশ থেকে পালিয়ে গেছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। দেশ ও জাতির উন্নয়নে আল্লাহভিরু ন্যায়পরায়ন শিক্ষিত জাতির বিকল্প নেই। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তারা কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়। আর মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত জাতি কখনও দুর্ণীতি অন্যায় ও লুটপাটের সাথে জড়িত হতে পারে না। তাই সরকার মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। কোন অজুহাদ না দিয়ে মাদ্রাসায় শিক্ষার্থী বাড়াতে বিভিন্ন সুযোগ সুবিধার আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠদান মানসম্মত ও সু-শিক্ষা নিশ্চিত করতে হবে। তাহলে এমনিতেই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।

মাদ্রাসার উন্নয়নে এই সরকার দ্রুত আধুনিক ভবন বরাদ্দ দিবেন। শিক্ষা ব্যবস্থায় কোন বৈষম্য থাকবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, আলতাদিঘী ফাযিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ফুলতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাছেদ, রাজারদিঘী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, বিরইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলী, ভবানীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম প্রমূখ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত