শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ৯ জুয়ারি আটক

শহীদুজ্জামান শিমুল সাতক্ষীরা : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার নগদ টাকা, তাস ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), পলাশপোল এলাকার মৃত জি এম এ জব্বারের ছেলে আজাহার আলী (৬৭), কামালনগর এলাকার মৃত এলাই বকসের ছেলে নবাব আলী (৬০) ও যশোরের শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।

পুলিশ জানায়, সাতক্ষীরার শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতে নাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়।

বাড়িতে টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও গ্রেপ্তার করা হয়। আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপপরিদর্শক আরিফ বাদি হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১২ জুন) আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত