শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নড়াইলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মোটর সাইকেল জব্দ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইল যৌথবাহিনীর অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মোটরসাইকেল জব্দ। সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদরে যৌথ বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার হাতির বাগান বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর একটি অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের যাচাই-বাছাই করা হয়, পাশাপাশি কাগজপত্র যাচাই করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় একটি বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, সন্দেহজনক ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে দশটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বর্তমানে সব জব্দকৃত যানবাহন রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কিছু যানবাহন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঈদের আগে ও পরে সড়কে যাত্রী ও যান চলাচলের চাপ বেড়ে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কাজী হাসানুজ্জামান জানান, আটককৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই ও মালিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে জব্দাদেশ কার্যকর হতে পারে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত