শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীসহ ২ জনের

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের পেছনে ধাক্কা দিলে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মশিপুর এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সৌরভ ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের রউফ আলী (৫০) এবং একই উপজেলার দাসপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী তৃষা খাতুন (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল জানান, বেড়া থেকে সিরাজগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা অতিরিক্ত গতিতে চলছিল। যাত্রীরা চালককে গতি কমাতে বললেও তিনি তা উপেক্ষা করেন।

মশিপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রউফ আলী ও তৃষা নিহত হন। আহত অপর যাত্রীকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসআই কিশোর কুমার আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, কারণ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত