শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বগুড়ায় বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিল ফাতেমা আদুরী (১৭)। অতিরিক্ত গরমের কারণে কয়েক বান্ধবীসহ পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় আদুরী। তিন ঘণ্টা পর তার লাশের সন্ধান মেলে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে সারিয়াকান্দির পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার বান্ধবী রত্নার বিয়ে উপলক্ষে আদুরী বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দির তরফদারপাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসে। অতিরিক্ত গরমের কারণে মঙ্গলবার বিকেলে পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসলে নামে আদুরীসহ কয়েক বান্ধবী। একপর্যায়ে আদুরী পানির গভীরে তলিয়ে যায়। তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, খবর পেয়ে ডুবুরি দল তল্লাশি চালিয়ে আদুরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ঘটনার তিন ঘণ্টা পর ওই নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত