শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

কাজিপুরে রাজনৈতিক সহিংসতা: দোকান লুট, বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্রামে এক সংঘবদ্ধ রাজনৈতিক হামলায় দুটি দোকান লুট ও দুইটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৬ জুন রাত সাড়ে ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী শামিম রেজা জানান, ঘটনার সূচনা হয় ৫ জুন। ছালাল বাজারে তাঁদের পরিবারের মালিকানাধীন কাপড়ের দোকানে এক কিশোর পেট্রোল চাইলে সাদ্দাম হোসেন নামের তাঁর ভাই ব্যস্ত থাকায় দিতে দেরি হয়। এতে ক্ষুব্ধ কিশোরটি গালাগাল করে চলে যায়।

পরদিন রাতে সুজন চাকলাদার ও রবিউলের নেতৃত্বে ২০-৩০ জন যুবক মোটরসাইকেলে এসে সাদ্দামকে দোকান থেকে টেনে বের করে মারধর করে। কিছু সময়ের মধ্যেই আরও শতাধিক যুবদল-ছাত্রদলকর্মী বাজারে এসে সব দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় এবং সাদ্দাম ও সাহালির দুটি দোকান ভাঙচুর ও লুট করে। দোকানের কাঠামো চাপাতি দিয়ে কুপিয়ে তছনছ করা হয়।

পরে তারা সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাচ, বৈদ্যুতিক মিটার ও পুরোনো দোকানঘরের বেড়া ভাঙচুর করে। হামলার সময় বাড়িতে কেবল দুই শিশু ভাতিজা ও ভাবি উপস্থিত ছিলেন। এছাড়া শামিমের চাচা আনোয়ার মেম্বারের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

শামীম জানান, “আমরা ৯৯৯-এ একাধিকবার ফোন করি। ওসি আশ্বাস দিলেও স্থানীয় পুলিশ সহযোগিতা করেনি। পরে সেনাবাহিনীর সহায়তায় রাত দেড়টার দিকে টহল আসে, তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।”

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সুজন চাকলাদার, রবিউল, ময়নাল শিয়াল, রশিদ শিয়াল ও নাসিম। এদের মধ্যে সুজন ও রবিউল বিএনপির ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় বিএনপির শীর্ষ নেতারাও পরোক্ষভাবে জড়িত।

“আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, সাধারণ ব্যবসায়ী। এখন প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিতে রয়েছি,” বলেন শামীম। অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত