শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বেলকুচি উপজেলার চন্দরগাতী গ্রামের আব্দুস ছামাদের ছেলে ইশারুল্লাহ উল্লাপাড়ায় বিভিন্ন দোকানে রড-সিমেন্ট সরবরাহ করেন। গত বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে তিনি বকেয়া টাকা কালেকশন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর পশ্চিম পাশে পৌঁছালে পারসোনতলা গ্রামের নাসির উদ্দিন (৩৩), আকাশ (২৬), দানিয়েল (৩৫) সহ ১০-১৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে।

তাকে পার্শ্ববর্তী করতোয়া নদীর পাড়ে একটি শ্মশানের ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় এবং তার কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর আরও ১০ লাখ টাকা দাবি করে। এ সময় নাসির উদ্দিনের স্ত্রী রোকেয়া ইসলাম রাত্রিকে এনে তাকে আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখানো হয়—যার মাধ্যমে তারা ভুক্তভোগীকে মানসিকভাবে চাপ সৃষ্টি করে আরও অর্থ আদায়ের চেষ্টা চালায়।

ইশারুল্লাহ জানান, “প্রাণভয়ে আমি সঙ্গে থাকা টাকা দিয়ে দিই, পরে তারা আমাকে রোকেয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় আমি কোনোমতে পালিয়ে আসি।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাসির উদ্দিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি তার স্ত্রীকে ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায় করে থাকেন।

এ বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত