শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

শিশু লামিয়া হত্যা: হত্যার রহস্য উদঘাটন, মামা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয় বছরের শিশু লামিয়া খাতুনকে (৬) নির্মমভাবে হত্যা করে তারই মামা কিশোর মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন (১৬)। ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্যাদাইর গ্রামে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে শাহজাদপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।

এএসপি কামরুজ্জামান জানান, গত ৩ জুন দুপুর আড়াইটার দিকে আরাফাত স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রূপা রহমানের পরিত্যক্ত বাড়িতে বিড়ি খাচ্ছিল। এ সময় জামরুল কুড়াতে যাওয়া লামিয়া তাকে দেখে ফেলে। লামিয়া বিষয়টি নানাকে জানাবে বলে জানালে আরাফাত তাকে বাধা দেয়। মেয়েটি না শুনে চলে যেতে চাইলে আরাফাত তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ি থেকে কস্টেপ এনে লামিয়ার হাত বেঁধে দেয় এবং মুখে ও নাকে কস্টেপ পেঁচিয়ে দেয়। এরপর জানালা দিয়ে মরদেহটি বাইরে এনে সেফটিক ট্যাংকে ফেলে দেয় এবং ঢাকনা লাগিয়ে দেয়। ঘটনার পর সে নিজ বাড়িতে স্বাভাবিকভাবে চলাফেরা করে এবং পরিবারের সঙ্গে লামিয়াকে খুঁজতেও অংশ নেয়।

জিডি এবং পুলিশের তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আরাফাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে এবং বিস্তারিত বিবরণ দেয়।

লাশ উদ্ধারের সময় লামিয়ার মুখে কস্টেপ পেঁচানো, হাত বাঁধা, এবং পরনের হাফ প্যান্ট ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

নিহত লামিয়া স্থানীয় খামার শানিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় সে তার নানার বাড়িতে থাকত।

এ ঘটনায় নিহতের বাবা মো. নাজিম সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত