শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, সেফটি ট্যাংকিতে মিলল লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট বিন্যাদাইড় গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির সেফটি ট্যাংকিতে ৬ বছরের শিশু লামিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

নিহত লামিয়া খামার সানিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা মমতাজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩ জুন) বিকেলে লামিয়া নিখোঁজ হলে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে রাত ১১টার দিকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির পরিবার।

পরে পুলিশ অভিযান শুরু করে এবং রাত আনুমানিক ৩টার দিকে একই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাংকিতে তল্লাশি চালিয়ে লামিয়ার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের মুখ ও গলায় গামছা ও টেপ প্যাঁচানো ছিল। শিশুটিকে মুখ চেপে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি একটি ধর্ষণের পর পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তদন্তকারীরা।

শাহজাদপুর থানার ওসি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধী শনাক্তে শিশুটির পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত