শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

হালুয়াঘাটে বাড়ি ও দোকান থেকে ৯৫ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৫ বস্তা সরকারি চাল এক ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে প্রথমে ৬৮ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে ভাট্টা বাজারে তাঁর একটি দোকান থেকে আরও ২৭ বস্তা চাল জব্দ করা হয়।

আটক আবদুর রশিদের দাবি, তিনি এসব চাল উপকারভোগীদের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি জানতাম না এসব চাল কেনা বেআইনি। এটা আমার ভুল হয়েছে।’

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলমান। মঙ্গলবার দিনভর প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা চাল দেওয়া হয়।

শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান জানান, ‘কয়েক দিন আগে আমরা উপকারভোগীদের দুই বস্তা করে চাল দিয়েছি, আর মঙ্গলবার দেওয়া হয় তিন বস্তা করে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ ঈদের বাড়তি খরচ মেটাতে চাল বিক্রি করে দিয়েছেন। আমি সবাইকে নিষেধ করেছি।’

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক শুভ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত