শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে বেসরকারি চাকুরিজীবী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১ জুন রাত ১১টা থেকে ২ জুন রাত ১২টা ১০ মিনিটের মধ্যে যে কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম সাইফুল ইসলাম (২২)। চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের বাসিন্দা। তিনি শাজাহানপুরের গন্ডগ্রামে জনৈক ওসমান আলীর বাড়িতে ভাড়া থাকতেন এবং প্রায় পাঁচ বছর ধরে এএইচ খাঁন কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১ জুন রাতে পেপসি কোম্পানির কার্যালয় থেকে বেরিয়ে সাইফুল রওনা দেন গন্ডগ্রামে নিজের ভাড়া বাসায় ফেরার জন্য। পথে গন্ডগ্রাম হর্টিকালচার নার্সারির পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একজন রিকশাচালক রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২ জুন রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরদিন ৩ জুন শাজাহানপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নম্বর-০৮, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত