শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সিরাজগঞ্জে ভিজিডি কার্ডে ৫ মাসের চাল পেতে আদায় ১১শ’ টাকা!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে ৫ মাসের চাল বিতরণের সময় জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১,১০০ টাকা করে আদায় করেছেন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা—এমন অভিযোগ করে ভুক্তভোগীরা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে আবেদন করেছেন।

সরকারের দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় দুই বছরের মেয়াদে উপকারভোগীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল বিতরণ করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরনো মেয়াদ শেষ হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন তালিকা না হওয়ায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চাল বিতরণ বন্ধ ছিল। পরবর্তীতে পুরনো কার্ডের মেয়াদ বাড়িয়ে একসঙ্গে ৫ মাসের চাল বরাদ্দ দেওয়া হলে, সেই চাল পেতে গিয়ে উপকারভোগীদের গুনতে হয় ১,১০০ টাকা করে।

দবিরগঞ্জ গ্রামের আদুরী খাতুন, রেজেদা খাতুন ও সাথী খাতুন অভিযোগে উল্লেখ করেন, “আমরা গরিব মানুষ। ইউপি সদস্য মোক্তার হোসেন চাল দিতে বললে ১,১০০ টাকা করে দাবি করেন। বাধ্য হয়ে আমরা টাকা দিয়ে চাল নিয়েছি।”

চৈত্রহাটি গ্রামের মানিয়া খাতুন বলেন, “আমাদের ওয়ার্ডের সদস্য আকবর আলী হলেও টাকা নিয়েছেন নায়েব আলী মেম্বার। ধার করে টাকা এনে চাল নিয়েছি।”

উনুখা গ্রামের হালিমা খাতুন জানান, “১৯ মে চাল নিতে গেলে বিকেলে আমার স্বামীর কাছ থেকে ১,১০০ টাকা নেন আকবর আলী মেম্বার। পরে বুঝেছি এটা বেআইনি।”

অনেকেই অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ছাইদুল ইসলাম মোগলের নির্দেশেই টাকা তোলা হয়েছে। তারা তার অপসারণ দাবি করেছেন।

তবে অভিযুক্ত ইউপি সদস্য আকবর আলী বলেন, “ভিজিডি চালের বিনিময়ে কারও কাছ থেকে কোনো টাকা নেইনি। এটি হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”
প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী ওরফে নায়েব আলীও অভিযোগ অস্বীকার করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তদন্তে প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত