সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ২ ফার্মেসী মালিককে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সড়কের মতিন ফার্মেসী ও তুহিন ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ করার অপরাধে ওই দুই ফার্মেসী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

Imported from WordPress: image-102.png

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়।

ভিযানে মেসার্স মতিন ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় মতিন ফার্মেষীর মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেসার্স তুহিন ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ভ্যাক্সিন ও ইনজেকশন উদ্ধার করা হয়। ওই অপরাধে তুহিন ফার্মেসীর মালিক নাজমুন নকিবকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও বেশকিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং সবাইকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগীতা করেন চুয়াডাঙ্গা ওধুষ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক একেএম মহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা