শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সিংগাইরে গাঁজা ও হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ধল্লার (মধ্যপাড়া) সাইফুলের মুদি দোকানের সামনে থেকে ও চান্দহর ইউনিয়নের আটিপাড়ার আব্দুল বারেকের বসত ঘর এবং হেমায়েতপুর- সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন কাবাবিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার এসআই মোঃ ফজলার রহমান ও শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা এবং এসআই মোঃ আরবীকুল ইসলামের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়। এসময় ৪২ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজাসহ দক্ষিণ ধল্লার মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। এছাড়া ১৯ হাজার টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ চান্দহর ইউনিয়নের আঁটিপাড়ার মোঃ আব্দুল বারেক (৩৬), চর মূল বর্গের মোঃ সাইফুল ইসলাম (৩৭), রাশেদ আলী (২৯) ও নবাবগঞ্জ থানার মেলেং এর মোঃ এমদাদ হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।

অপরদিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু হাসানের পরিচালিত এক অভিযানে ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন কাবাবিয়া হোটেলে সামনে থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ ফিরোজ আহম্মেদকে গ্রেফতার করা হয়।

সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান আরও জোরদার করা হবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত