শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় মাহেন্দ্রতে থাকা যাত্রী বাবা ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

নিহতরা হলেন-উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং অপর যাত্রী দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।

আহতরা হলেন সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া এসে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাতে গিয়ে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়।

এমন সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরও কয়েকজন। তবে আহতের সংখ্যা এখনো জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।আহতও হয়েছে কয়েকজন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত