শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বগুড়ায় ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্য হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে এঘটনা ঘটে। তবে পরিবারের দাবি তাহসিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত শিশুর নাম তাহসিন। সে মধুপুর গ্রামের বাসিন্দা সৌরভ ইসলামের ছেলে। নিহত শিশুর জ্যাঠা রুবেল মিয়া বলেন, আমার মেয়ে রুহা মনি ভাতিজা তাহসিনকে নিয়ে আমার অটোভ্যানের মধ্যে খেলাধুলা করছিলো। এসময় পাশের বাড়ির সাইদুলের মেয়ে কুলছুম এসে আমার ভাতিজাকে নিতে চায়। তখন আমি আমার মেয়েকে বললাম ওর কাছে যেন বাচ্চা দিও না। তারপরেও সে আমার ভাতিজাকে নিয়ে যায়। পরে আমি কাজ থেকে এসে শুনি যে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। তাহসিনকে কুলছুম হত্যা করেছে বলে দাবি করেন রুবেল মিয়া।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, বাচ্চার মৃত্যুর সংবাদ পেয়ে বগুড়া সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম সহ আমার একটি টিম নিয়ে এখানে আসি। বাচ্চার মৃত্যুর কারণ সম্পর্কে একেকজন একেক ধরনের মতবাদ দিচ্ছেন। আমরা বুঝতে পারছি যে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ আছে। এই সন্দেহ নিশ্চিত করতে মরদেহটি ময়না তদন্তের ব্যবস্থা করেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কিশোরী কুলছুম ও তার মাকে থানায় নেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত