শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

শেরপুরে ৬ সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় গ্রেফতার ২

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওনা হাসানের গাড়ী বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে তাদের নালিতাবাড়ী পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকার পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে সোমবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সৈয়দা রেজওয়ানা হাসান পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তার ফেরার সময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ৬ সাংবাদিককে আহত করে। এনিয়ে এখন টিভি ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের আইনের আওতায় আনতে রাতেই মাঠে নামে পুলিশ। পরে রাতেই উপজেলার দাওধারা এলাকার নিজ বাড়ী থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সোমবার (২৭ মে) নালিতাবাড়ীর দাওধারা এলাকায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়ী বহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালালে এখন টিভির সাংবাদিক সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির সাংবাদিক নাঈম ইসলামসহ ছয় সাংবাদিক আহত হন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত