শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সারাদেশ

বাঘাবাড়ি ওয়েল ডিপোতে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের ১০ দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং উত্তরবঙ্গ ট্যাংকলরি মালিক সমিতি।

রবিবার (২৫ মে, ২০২৫) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী ডাকা ধর্মঘটের অংশ হিসেবে সংগঠন দুটি এই কর্মসূচি পালন করছে। এর ফলে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

উত্তরবঙ্গ ট্যাংকলরি ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান গ্যাদা জানান, সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দীর্ঘদিন ধরে ১০ দফা দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা এই ধর্মঘট কর্মসূচি পালন করছেন।

তিনি আরও বলেন, “দুপুর ২টার মধ্যে আমাদের দাবি মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিষয়টি জানতে বাঘাবাড়ি ওয়েল ডিপোর যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপক আবুল ফজল মো. সাদেকিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই সম্পর্কিত আরো

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী