শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
সারাদেশ

মহাস্থানে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির করুণ মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দাদি ও তার আট বছরের নাতি। শনিবার (২৩ মে, ২০২৫) সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়।
নিহতরা হলেন—মছিরন বেগম (৫০) ও তার নাতি নুর আলম। মছিরন মহাস্থানগড়ে হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থানগড়ে গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

স্থানীয় বাসিন্দা ও বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান জানান, নিহতরা মহাস্থানগড়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় হোটেলগুলোতে খণ্ডকালীন কাজ করতেন। আর্থিক সংকটে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার সামর্থ্য না থাকায় তিনি নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করেছেন। রাতে মহাস্থান এলাকায় দাফন সম্পন্ন করা হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা তদন্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

স্থানীয়দের ভাষ্যে, মহাসড়কে ওভারব্রিজ থাকা সত্ত্বেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন, যা এমন দুর্ঘটনার অন্যতম কারণ। এলাকাবাসী কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন