শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
সারাদেশ

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, মাদক কারবারি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: এলপি গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারির নাম সাখাওয়াত হোসেন (৪৫)। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের বাসিন্দা।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে মহাসড়কের মুরাদপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী “হক স্পেশাল” নামের বাসটি তল্লাশিকালে লকারে বিভিন্ন লাগেজের সঙ্গে রাখা এলপি গ্যাস সিলিন্ডারে তলায় কাটা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে সিলিন্ডার নামিয়ে তার ভেতরে চার কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাসের সুপারভাইজারের দেখানো মতে যাত্রী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, গাঁজা পাচারের জন্য এই অভিনব কৌশল বেছে নেন। পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ জানান, সাখাওয়াত হোসেনের নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল