শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
সারাদেশ

সলঙ্গায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ: রহস্যজনক মৃত্যুতে তদন্তে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স আনুমানিক ৪০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে হাটি কুমরুল গোল চত্বর সংলগ্ন হাইওয়ে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সলঙ্গা থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না, তা নিশ্চিত করতে মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। এটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ বা দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। এ কারণে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তি পথচারী ছিলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন—সে বিষয়েও পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চললেও পুলিশ বলছে, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল