শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
সারাদেশ

মাথা ন্যাড়া করেও রক্ষা পেলো না সিংগাইরে রাহুল হত্যার মূল আসামি

নিজস্ব প্রতিনিধি: নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে ছদ্মবেশ ধারণ করেও ফল হয়নি। অবশেষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামের চাঞ্চল্যকর রাহুল খান হত্যাকাণ্ডের মূল হোতা রাজিব ওরফে রাজু (১৯) পুলিশের জালে ধরা পড়েছে।

শুক্রবার (২৩ মে) ভােরে সিংগাইর থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন বলে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এর আগে সোমবার (১৯ মে) রাত ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় (খাল) হানিফের ডাঙ্গার পাশে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল খানকে (১৭) রাজুসহ তার ১২-১৮ জন সহযোগী মিলে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের দু’দিন পর নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এদিকে, নারকীয় হত্যাকাণ্ডের পর ঘটনার মূল হোতা রাজীব ওরফে রাজু পুলিশের চোখকে ফাঁকি দিতে ছদ্মবেশ ধারণ করে এলাকা থেকে সটকে পড়ে। খুনের আগ পর্যন্ত মাথায় চুল থাকলেও সে চুল কেটে ন্যাড়া হয়।পুলিশ তাকে গ্রেপ্তারের পর হত্যার মূল রহস্য বেরিয়ে আসতে শুরু করেছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত রাজুর বাবার বাড়ি উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামে। বাবা – মায়ের সাথে ডিভোর্স হওয়া পর তার নানা খাসের চর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে থাকতো। আর সেখান থেকে কিশোর গ্যাং বাহিনী গড়ে তুলে রাজুসহ তার অন্য সহযোগীরা । তাদের বাহিনীর সর্বশেষ মিশন পরিকল্পিতভাবে রাহুলকে হত্যা করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এস আই রেজাউল করিম-২ জানান, ঘটনার মূল নায়ক রাজুসহ মামলার এজাহারভুক্ত ৪ জন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল