রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
সারাদেশ

সিংগাইরে কৃষিজমি রক্ষায় মাটিকাটা ও অবৈধ ইটভাটা বন্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: তিন ফসলি কৃষিজমি থেকে মাটিকাটা বন্ধ ও ইটভাটা অপসারণের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষি জমির মালিক ও এলাকার সাধারণ জনগণ।

শুক্রবার (৯ মে) ১১ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আবু সায়েম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলাম, চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুর রহমান আলাল প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বার্থান্বেষী আয়নাল গং কিছু বিএনপির নেতাদের যোগসাজসে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে। উপজেলা ও জেলা প্রশাসনে বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।

এছাড়াও অনুমোদনহীন ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত অবৈধ ইটভাটা উচ্ছেদ, কৃষিজমির মাটি কাটা বন্ধ, কৃষকদের ক্ষতিপূরণ দেয়াসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এসময় ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় সচেতন নাগরিকগণ এবং ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামী দলের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস