রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ ৩ মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি
সারাদেশ

ঝিকরগাছায় শিক্ষকের মারধরে ছাত্রী হাসপাতালে, তদন্ত কমিটি গঠন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা শিক্ষকের মারধরের শিকার হয়ে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন (১০) হাসপাতালে ভর্তি হয়েছে। পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তাকে এমন নির্যাতন করেছেন।

গত বুধবার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস। মুন্নি নোয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে।

আহত ছাত্রীর মা আমেনা বেগম জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে পরপর তিনটি লাথি মারে। এতে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি স্কুলে যান। পরে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মুন্নি হাসপাতালে শিশু সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আমেনা বেগম জানান, পড়া না পারলে যেকোন শিক্ষাথীকে এমনভাবে মারধর করতে পারেন না শিক্ষক। এটা অমানবিক ও নিষ্ঠুরতা। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।

ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস জানান, নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। মারধরের ঘটনায় বৃহস্পতিবার ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৪ মে) তদন্ত করা হবে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

৩ মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু

বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি