রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
সারাদেশ

প্রাক্তনদের মিলন মেলায় মুখরিত জয়মন্টপ উচ্চ বিদ্যালয়

সাইফুল ইসলাম তানভীর: “আমরা আসি এই খানে মধুময় স্মৃতি রোমন্থনে” স্লোগানে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী, দ্বিবার্ষিক সাধারণ সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রাক্তনদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙ্গিনা। অনেকেই আবেগ আপ্লুত হয়ে ফিরে যান স্মৃতি বিজড়িত স্কুল জীবনের শৈশবকালে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চলে এ অনুষ্ঠান।

জানা যায়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই অদ্যবধি এ প্রাক্তন ছাত্র সমিতি বিদ্যালয়ে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করে আসছেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নেও সাধ্য অনুযায়ী চেষ্টা করে আসছেন। প্রতিবছর নির্ধারিত ২৫ ডিসেম্বর এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকলেও পারিপার্শ্বিক কিছু কারণে এ বছর আজকের এই দিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণের টানে অনুষ্ঠানে ছুটে আসেন ১৯২৯ সনে বিদ্যালয় প্রতিষ্ঠা কালীন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা। এছাড়াও উপস্থিত থাকেন বিদ্যালয়ের বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও এ্যাড. মোঃ মোজাফফর হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, উপদেষ্টা এ্যাড. ফজলুল হক খান, মোঃ শাহজাহান, ইঞ্জি. আব্দুস সালাম খান,ব্যারিস্টার আলিমুল হক লিটন,অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুর রহিম, স্মরণিকা উপ কমিটির আহ্বায়ক মোঃ বজলুর রহমানসহ আরো অনেকেই।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ আব্দুর রহিম মিয়া,জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহা, মোঃ মোস্তফা,সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খোকন, প্রাক্তন ছাত্র আবুল কালাম আজাদ, ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক,ধল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ সরবেশ আলী, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইঞ্জি. দেলোয়ার কবির টিপু, সমাজ সেবা অফিসার মোঃ আমিনুর রহমান, মোঃ আব্দুল মান্নান ও মোঃ জালাল উদ্দিন ইমতিয়াজ প্রমুখ।

বিকেলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্রয়ের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Imported from WordPress: IMG-20250501-WA0003-1024x768.jpg

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত