রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
সারাদেশ

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক মোহাম্মদ আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়।

ওই গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে গাড়ামারা ও ধোপাবিলা গ্রামের বিলের মাঠে মোহাম্মদ আলীর মৃত দেহ পাওয়া যায়। তবে তার শরীরের অবস্থা দেখে ধারনা করা হচ্ছে বর্জ্যপাতে মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে কাঁদা ছোড়া ছুটি করার পায়তারা চালাচ্ছে একটি মহল।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার শরীরে পোড়া দাগ আছে। তবে ময়নাতদন্তের পর সঠিকভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত