রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
সারাদেশ

ছেলেকে বাঁচাতে মা দিতে চান কিডনি, নেই প্রতিস্থাপনের অর্থ

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঢাকার গ্রীণ ইউনিভার্সিটির টেক্সাটাইল বিভাগের ৪র্থ সেমিষ্টারের মেধাবী শিক্ষার্থী রেজওয়ান হোসেনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার মা ছেলেকে বাঁচাতে একটি কিডনি দিতে চান। কিন্তু সেই কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা। অস্বচ্ছল পরিবারের পক্ষে এই অর্থের যোগান দেওয়া সম্ভব নয়। আর এতে নিশ্চিত মৃত্যুর ঝুঁকিতে হতাশায় দিন কাটছে রেজওয়ানের। সিরাজগঞ্জের উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে রেজওয়ান।

চলতি বছরের মার্চ মাসে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। এখানে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে জানান। অবিলম্বে একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে রেজওয়ানকে বাঁচানো সম্ভব হবে বলে পরামর্শ দেওয়া হয় হাসপাতাল থেকে। এ অবস্থায় রেজওয়ানের মা পারুল রেখা তার একটি কিডনি ছেলেকে দিতে আগ্রহী। কিন্তু এই কিডনি প্রতিস্থাপনে দরকার প্রায় ১২ লাখ টাকা।

রেজওয়ানের বাবা সামান্য বেতনে একটি বেসরকারি চাকরি করেন। ফলে তার পরিবার থেকে এই টাকার সংস্থান করা কোনভাবেই সম্ভব নয়। পারুল রেখা তার সন্তানকে বাঁচাতে দেশের সহৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত