রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নি-হ-ত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকালের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে। জাহিদ এবার সিংগুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃহস্পতিবার জালালাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তার কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় বিদ্যালয়ে এগিয়ে দিতে বের হন জাহিদুল। বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে পূর্ব সিংগুর এলাকার এলপিজি গ্যাস পাম্পে পৌঁছামাত্র বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে জাহিদ মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা