রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা
সারাদেশ

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলফাজুল ইসলাম উপজেলার চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিক করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল শুক্রবার সকালে উপজেলার চরজুবলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে পারিবারিক কাজে ব্যস্ত ছিল আলফাজুলের মা। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির আঙিনার এক পাশে থাকা টিউবওয়েলের কাছে চলে যায়। সেখানে একটি বালতিতে পানিভর্তি ছিল। ধারণা করা হচ্ছে, পানি নিয়ে খেলার একপর্যায়ে বালতিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে শিশুটিকে বালতির পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে কর্তব্যরত মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সম্পর্কিত আরো

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা