রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা
সারাদেশ

শেরপুরে নির্জন করতোয়ার ধারে যুবকের নিথর পঁচা দেহ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্দিযান শ্মশান সংলগ্ন করতোয়া নদীর ধারে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে স্থানীয় এক নারী জ্বালানি সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান।

স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি পুরাতন ব্রিজ রয়েছে, যেখানে সন্ধ্যার পর প্রায়ই ছিনতাই ও মাদকসেবীদের আড্ডা হয়। নির্জন হওয়ায় সাধারণ মানুষ সেখানে চলাচল করে না। তারা ধারণা করছেন, হত্যাকারীরা ইচ্ছাকৃতভাবে নির্জন এই স্থানটিকেই বেছে নিয়েছে।

চন্ডিযান এলাকার বাসিন্দা মাজেদা খাতুন বলেন, “আমি জ্বালানি সংগ্রহের জন্য শ্মশানঘেঁষা জঙ্গলে গিয়েছিলাম। হঠাৎ তীব্র দুর্গন্ধ পেয়ে মনে হলো শিয়াল মরে গেছে। পরে কাছে গিয়ে দেখি একটি মানুষের মরদেহ পড়ে আছে।”

খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং করতোয়ার পাশে এক অজ্ঞাত যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করি। মরদেহে পচন ধরায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই সম্পর্কিত আরো

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা