রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা
সারাদেশ

ইসলামী শিল্পী কবির বিন সামাদকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: জনপ্রিয় ইসলামী শিল্পী কবির বিন সামাদকে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার হুমকির প্রতিবাদে ও তার গ্রেফতার এবং শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংগ্রামী তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা আমিনুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি। মানববন্ধনে হাজার হাজার আলেম ও ইসলামী তৌহিদী জনতা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান আ. রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। অনতিবিলম্বে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার না করা হয়, ২৪ ঘন্টার মধ্যে যদি ভূমি দস্যু রউফকে গ্রেফতার না করা আন্দোলন গড়ে তুলা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় কোন অপ্রিকরঘটনা ঘটলে তার দায় আপনাদের কে নিতে হবে। অতি দ্রুত খুনি আব্দুর রউফের সকল সম্পত্তির তদন্ত করতে হবে। গরিবের ঘের দখলকারী আব্দুর রউফকে গ্রেফতার করতে হবে। সে ২০০৬ সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলো। সে সৈরাচারের মত আচারন করেছে। কোন সৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে জায়গা হবে না।

পরে মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী নেতৃত্বে সঠিক বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়।

উল্লেখ্য, গতকাল ২৩ এপ্রিল আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে অশালীনভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এ ঘটনায় সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই সম্পর্কিত আরো

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা