রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা
সারাদেশ

বগুড়ায় গৃহবধুর চুল কেটে নির্যাতন, শাশুড়ি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে বগুড়ার আদমদীঘি উপজেলায় আয়শা সিদ্দিকা (২০) নামের এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৩ এপ্রিল) উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নাটোরের সিংড়া উপজেলার নিখিরা গ্রামের ইদ্রিস আলী আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শাশুড়ি তানজিলা বেগমকে (৩৯) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বছর আয়শা সিদ্দিকার বিয়ে হয় বেজার গ্রামের আরমান হোসেনের সঙ্গে। তাদের সংসারে জন্ম নেয় যমজ দুই পুত্রসন্তান। কিছুদিন আগে স্বামী আরমান প্রবাসে চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে আয়শার সম্পর্কের অবনতি ঘটে। নানা বিষয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

গত বুধবার সকালে শ্বশুর লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবি মিলে আয়শাকে বেধড়ক মারধর করে ও হত্যার উদ্দেশ্যে তার মাথার চুল কেচি দিয়ে কেটে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আয়শাকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “মামলার পরপরই অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সম্পর্কিত আরো

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা