বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন
সারাদেশ

নোয়াখালীতে রহস্যজনক আগুনে পুড়ল ৯টি দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে আগুনে পুড়ে নয়টি দোকান ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারে নি ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তম পুর গ্রামের আমিন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ভস্মীভূত দোকান গুলো হলো- আলমগীর কবির ফার্মেসী, আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোর, প্রাইম ফ্যাশন টেইলার্স, ইউসুফ ডেকোরেশন, রিসিকা হেয়ার কাটিং, নুরুজ্জামান স্টোর গোডাউন, তাকওয়া এন্টারপ্রাইজ, মোল্লা চা স্টোর ও সালমান সোবহান ভ্যারাইটিজ।

মার্কেটের মালিক ও ব্যবসায়ী আলমগীর কবির বলেন, রাত সোয়া ১টার দিকে জানতে পারি মার্কেটে আগুন লাগছে। তাৎক্ষণিক এগিয়ে এসে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করি, ওনারা আসার মাত্র আধাঘন্টার ব্যবধানে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তারা বলেন, আমরা এখানকার খেটে খাওয়া মানুষ। আমাদের ঘুরে দাঁড়াবার শক্তি নেই, যোগান নেই। ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর কিছু আলামত আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল বলেন, উদ্দেশ্য প্রনোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একযোগে সব দোকানে আগুন জ্বলার দৃশ্যই বলে দেয় এটি পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়।

সদর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মনছুর বয়াতি বলেন, আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে। এতে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সম্পর্কিত আরো

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন