শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
সারাদেশ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে শেরপুরের সকল তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

ওইসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‌‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

পরে থানামোড়ে আয়োজিত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রানু জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনূর রহমান সায়েম, সঞ্জয় বণিক, শরিফুল ইসলাম সানী, হাসান মেহেদী প্রমুখ।

এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

এই সম্পর্কিত আরো

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক