শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
সারাদেশ

উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে তার নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা আব্দুল মোমিনের বিরুদ্ধে।

অভিযুক্ত মোমিন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের বাসিন্দা এবং ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী নারী একজন স্বামী পরিত্যক্তা ও তার প্রতিবেশী। তিনি বর্তমানে বাবার বাড়িতে বসবাস করছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী না থাকার সুযোগে আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে তাকে নানা অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এসব প্রস্তাবে তিনি সাড়া না দেওয়ায় মোমিন তাকে হুমকি দিতেন। কয়েকদিন আগে এক রাতে মোমিন তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মোমিন পালিয়ে যায়। স্থানীয় মাতব্বরদের আশ্বাসে প্রথমে থানায় অভিযোগ না দিলেও, বিচার না পেয়ে শেষ পর্যন্ত ৫ এপ্রিল রাতে তিনি উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান বলেন, গৃহবধূর পক্ষ থেকে অভিযোগপত্র পেয়েছি। অভিযুক্ত মোমিন বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক