সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
সারাদেশ

ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মোঃ সাজিদ (২০) নামে এক যুবককে সুপারি কাটার জাঁতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজিদ হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন সাজিদ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সাজিদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সাজিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি