সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
সারাদেশ

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেপ্তার

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজিশনের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আফজাল হোসেনের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলার পুলিশ সুপার।

রোববার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আশ্রয়দাতা আফজাল স্যু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানা ওসি মেজবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যা নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে গ্রেপ্তারকে তাদের কাছে সোপর্দ করা হবে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার সকাল হওয়ার আগেই জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল সাবেক এমপি আফজালের। এ জন্য সীমান্তের একটি চক্রের সঙ্গে মোটা অংকের টাকায় চুক্তিও করেছিলেন তিনি।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি