সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
সারাদেশ

যশোরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আল আমিন উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমানের ছেলে। রাত নয়টায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

রোববার (২৩ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, এ ঘটনায় ওই ভুক্তভোগির শ্বশুর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধু তার দুই সন্তান নিয়ে শার্শা খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু ও তারা সম্পর্কে দেবর ভাবি। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। এরমাঝে তার পুত্রবধুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০ টায় বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার এক পর্যায় আল আমিন তার পুত্রবধুর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় পুত্রবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন। পরবর্তিতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগিকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি