সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ল ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় প্রকাশ্যে রিকশাযাত্রীকে ছিনতাইয়ের সময় দুই অপরাধীর ছবি ধারণ করেছিলেন ফটোসাংবাদিক মিয়া আলতাফ।

শনিবার (২২ মার্চ) ঘটনার সেই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের টনক নড়ে।

ভুক্তভোগী যাত্রী পরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ও পলাতক আসামি

গ্রেপ্তার মো. শাকিল আহম্মদ ওরফে সাজু (৪৮) হামজারবাগ এলাকার মৃত হাজী শাহ আলমের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে ১০টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার সহযোগী সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে মো. আলমগীর (৪৫) এখনও পলাতক। তার বিরুদ্ধেও ৯টি মামলা রয়েছে।

ঘটনার বিবরণ

পুলিশ জানিয়েছে, সাজু ও আলমগীর ধারালো ছুরি দেখিয়ে এক বৃদ্ধ রিকশাযাত্রীকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার শিকার ওই ব্যক্তি থানায় মামলা করেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গ্রেপ্তার সাজু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে